| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ হলো আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, এবারেও উইকেটশূণ্য রসিদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১১:০৯:০২
শেষ হলো আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, এবারেও উইকেটশূণ্য রসিদ

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ২২ রানে জিতেছে। আগে ব্যাট করতে নেমে তাদের সংগ্রহ ১৮৯ রান। জবাবে স্বাগতিক আয়ারল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয়। তিন ম্যাচ পর ২-১ গোলে এগিয়ে আছে আইরিশরা।

১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ছাড়া টপ-মিডল অর্ডারের কেউই রানের দেখা পাননি। টাকারও ২১ বলে ৩১ রানের বেশি করতে পারেননি। ফলে যা হওয়ার হয়েছে তা-ই।

ইনিংসের ১৩ ওভারের মধ্যে দলীয় ৮৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন দলের তারকা অলরাউন্ডার জর্জ ডকরেল ও অভিষিক্ত ফিয়ন হ্যান্ড। যা কি না টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডকরেল। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। অন্যদিকে হ্যান্ড মাত্র ১৮ বল খেলে চারটি চার ও দুইটি ছয়ের মারে করেন ৩৬ রান। তবে তাদের প্রচেষ্টা স্রেফ পরাজয়ের ব্যবধানই কমাতে সক্ষম হয়েছে।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নবীন উল হক। এছাড়া ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের শিকার দুইটি করে উইকেট। রশিদ খান ৪ ওভারে ৩৮ রান দিয়েও কোনো উইকেট পাননি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি এর চেয়ে বেশি রান দিয়েছেন শুধুমাত্র তিনটি ম্যাচে।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছে আফগানিস্তান টপঅর্ডারের সবাই। হযরতউল্লাহ জাজাই ৩৯ রান করতে ৪০ বল খেলে ফেলেন। তবে রহমানউল্লাহ গুরবাজ ৩৫ বলে ৫৩, ইব্রাহিম জাদরান ২২ বলে ৩৬ ও নাজিবউল্লাহ জাদরান ১৮ বলে ৪২ রান করে দলকে ১৮৯ রানে পৌঁছে দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...