শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৩য় টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
ওয়ার্নার পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাইল মায়ার্সের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তৈরি করে।
মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।
জবাবে রোহিত শর্মা আহত হয়ে (৫ বলে ১১) ফিরলেও আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত। সূর্য ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। রিশাভ পান্ত ২৬ বলে অপরাজিত ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
