| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হুট করেই জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানালেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩১ ১৭:৪৮:২৮
হুট করেই জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানালেন কোহলি

১৮ থেকে ২২ আগস্ট এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। লোকেশ রাহুলও দলে নেই। করোনা থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এই লিগে নেই রাহুল।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বিরাট কোহলি না থাকায় অনেকেই অবাক। গত আইপিএল থেকে প্রতি আসরে ভারতের হয়ে ৬টি ইনিংস খেলেছেন তিনি। ছয় ইনিংসে সাবেক ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ২০ রানের ইনিংস। ব্যাট হাতে সময় ভালো যাচ্ছে না বলে বিশ্রাম নিচ্ছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারত দলে ছিলেন না কোহলি। অনেকেই ভেবেছিলেন জিম্বাবুয়ে সফরের দলে থাকবেন তিনি। কিন্তু নেই এখানেও। তাহলে কবে ফিরবেন কোহলি? বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই খবর দিয়েছে, আগস্টে এশিয়া কাপ টি-২০ দিয়ে বিশ্রাম কাটিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।

পিটিআই তাদের প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রকে এভাবে উদ্ধৃত করেছে, ‘বিরাট নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। তিনি এশিয়া কাপ থেকে খেলার জন্য তৈরি আছেন বলে জানিয়েছেন। দলের নিয়মিত খেলোয়াড়েরা এশিয়া কাপ থেকে শুরু করে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খুব কমই বিশ্রাম পাবেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...