পাওয়ার প্লে'তে শুরু হয়েছে লিটনের তান্ডব, দেখেনিন সর্বশেষ স্কোর
বাংলাদেশ- ৬০/১ (৬ ওভার) (লিটন ৩১*, বিজয় ১১*)
ছন্নছড়া বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের এলোমেলো ফিল্ডিং। ধীরগতির শুরু করলেও শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওয়েসলি মাধেভেরে এবং সিকান্দার রাজা। বাংলাদেশের নির্বিষ বোলিং ও রাজা-মাধেভেরের ঝড়ো ব্যাটিংয়ে ২০৫ রানের পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে।
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে-
মুনিম ফিরে গেলেও এনামুল হক বিজয়কে নিয়ে ঝড়ো ব্যাটিং শুরু করেন লিটন দাস। এরই মধ্যে ১৬ বলে ৩১ রান তুলে নিয়েছেন লিটন। বিজয় অপরাজিত আছেন ১১ রান করে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬০ রান।
শুরুতেই ফিরলেন মুনিম-
জিম্বাবুয়ের বড় সংগ্রহের জবাবে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় বাংলাদেশ। টাইগার এই ওপেনার ওয়েসলি মাধেভেরের অফ স্টাম্পের বাইরের বড় তাড়া উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে তানাকা চিভাঙ্গার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
বাংলাদেশের নির্বিষ বোলিং, জিম্বাবুয়ের ২০৫-
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ওভারে ৮ রান করলেও দ্বিতীয় ওভারে রোডেশিয়ানরা নিতে পারে মাত্র ৪ রান। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারালেও পরের ওভারে মুস্তাফিজুর রহমানকে উইকেট দেয় জিম্বাবুয়ে। বাঁহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে তুলে মারতে গিয়ে মিড উইকেটে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন রেজিস চাকাভা।
অনেকটা উপরে ওঠা ক্যাচ শান্ত লুফে নিলে মাত্র ৮ রানে সাজঘরে ফিরে যেতে হয় জিম্বাবুয়ের এই ডানহাতি ওপেনারকে। চাকাভা ফিরলেও মুস্তাফিজের পরের বলেই এক্সট্রা কভার দিয়ে চার মারেন ক্রেইগ আরভিন। চাকাভাকে হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি জিম্বাবুয়ের। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা।
সপ্তম ওভারের প্রথম বলে মোসাদ্দেকের দ্রুতগতির ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন আরভিন। জিম্বাবুয়ের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২১ রান। এদিকে ৪৩ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়েন শন উইলিয়ামস এবং মাধেভেরে। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন উইলিয়ামস। তাদের জমে ওঠা জুটি ভাঙেন মুস্তাফিজ।
বাঁহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। চারটি চার এবং একটি ছক্কায় ১৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামস। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মাধেভেরে। তাসকিনের শর্ট ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফ সেঞ্চুরি পাওয়ার পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন মাধেভেরে।
শেষ দিকে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেন মাধেভেরে ও সিকান্দার রাজা। মুস্তাফিজের ওভারে ৩ চারে ১৪ নেয়ার পর শরিফুলের ওপর চড়াও হন তারা দুজন। দুই ছক্কা ও এক চারে ১৯তম ওভারে আসে ১৯ রান। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের ইয়র্কার লেংথের ডেলিভারিকে দুই রান নিয়ে ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন রাজা। এদিকে তিন বল বাকি থাকতে চোটে পড়ে মাঠ ছাড়েন ৬৭ রান করা মাধেভেরে।
দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন রাজা। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের দিনে শেষ ৫ ওভারে ৭৭ রান তুলেছে জিম্বাবুয়ে। এদিকে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয়বারের মতো ২০০ পেরিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ দুটি এবং মোসাদ্দেক একটি উইকেট নিয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
