ব্রেকিং নিউজ: ওয়ানডে ক্রিকেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসি
এদিকে ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে ওভার কমানোর পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী এবং শহিদ আফ্রিদি। যদিও এসব নিয়ে উদ্বিগ্ন নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) কোনো পরিবর্তন দেখা যাবে না।
এ প্রসঙ্গে অ্যালারডাইস বলেন, ‘প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’
বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য সংস্করণ নিয়েও আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘বার্মিংহামে বার্ষিক সাধারণ সভায় তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু এক দিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালানোর কথাই হচ্ছে।’
সাম্প্রতিককালে হু হু করে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা। জনপ্রিয়তায়ও বেশ এগিয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটার এখন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেশি প্রাধান্য দিচ্ছে। ক্রিকেটারদের ওপর চাপ তৈরি না করে ঘরোয়া ও আন্তর্জাতিক সূচিতে ভারসাম্য রাখার পরামর্শ দিয়েছেন অ্যালারডাইস।
তিনি বলেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
