| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ধাওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন জাদেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৮:৩৫:৪৮
ধাওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন জাদেজা

সাবেক ক্রিকেটার এবং দেশ বিশ্লেষক অজয় ​​জাদেজা দলের একজন অনিয়মিত খেলোয়াড়ের আকস্মিক অধিনায়ক দেওয়ায় বেশ চটেছেন। এটা সে মেনে নিতে পারছে না।

গত বছর শ্রীলঙ্কা সফরেও অধিনায়কত্ব করেছিলেন। সম্প্রতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারের একটি ইভেন্টে জাদেজা ধাওয়ান সম্পর্কে একটি প্রশ্ন তুলেছিলেন।

তিনি বলেন, ‘শিখর ধাওয়ানকে নিয়ে আমি নিশ্চিত নই। ও কী করছে দলে? ৬ মাস আগে ওকে বাদ দিয়ে দিল। ভারত কেএল রাহুল ও তরুণ খেলোয়াড়দের দিকে ঝুঁকল। তারপর হঠাৎ করে শ্রীলংকা সফরে ওকে অধিনায়ক করল। তারপর আবার ওকে বাদ দিল। এই বছর ইংল্যান্ডে নিয়ে গেল।’

বিষয়টি নিয়ে নির্বাচকদেরও একচোট নিলেন জাদেজা। তাদের পরিকল্পনার আগামাথা কিছুই বুঝতে পারছেন না এই সাবেক ক্রিকেটার।

তিনি বলেন, ‘ওরা কী ভাবছে? কীভাবে ও অধিনায়ক হয়? ও যদি দলের অংশ হয় তাহলে ওকে পাকাপাকি নিচ্ছে না কেন। তারা বলেছে যে ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। ধাওয়ান অবশ্যই এর অংশ নয়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ধাওয়ানের পারফরম্যান্স প্রথম ম্যাচে ৯৯ বলে করেছিলেন ৯৭ রান, দ্বিতীয় ম্যাচে ১৩। তার নেতৃত্বে দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...