| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিয়ের কাজ সম্পন্ন করলেন টাইগার ওপেনার মুনিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৭:৪৮:৩৮
অবশেষে বিয়ের কাজ সম্পন্ন করলেন টাইগার ওপেনার মুনিম

তার আগে ২২শে জুলাই বিয়ে করেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। আজ (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মুনিম।

যেখানে তিনি লিখেছেন, 'গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সব কিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।'

মুনিমের স্ত্রীর নাম ইফফাত কথা। ঢাকায় অবস্থানকারী কথা বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। মুনিমের মতো কথার বাড়িও ময়মনসিংহে।

কথাও আজ নিজের ব্যক্তিগত প্রোফাইলে বিয়ের বিষয়টি নিশ্চিত করে লিখেন, 'এটা এখন থেকে অফিসিয়াল, মুনিম শাহরিয়ার। আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন।'

ঘরোয়া সার্কিটে ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেট উপহার দেওয়ার পর চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মুনিমের। যদিও এখন পর্যন্ত ব্যাট হাতে দারুণ কিছু দেখাতে পারেননি মুনিম তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্যাটসম্যানের ব্যাটে ভালো কিছু দেখতে চায় দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...