| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চেলসিকে শুধু হারায়নি, রীতিমত উড়িয়ে দিয়েছে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১০:০৫:৩৯
চেলসিকে শুধু হারায়নি, রীতিমত উড়িয়ে দিয়েছে

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসুস, মার্টিন ওডেগার্ড। আগের তিনটি খেলায় আর্সেনাল নুরনবার্গ (৫-৩), এভারটন (২-০)) এবং অরল্যান্ড সিটির (৩-১) বিরুদ্ধে জিতেছিল।

এবার ফ্লোরিডা কাপের ফাইনালে চেলসির বিপক্ষে ফুটবল খেলেছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুমে দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন। ক্যাপ্টেন ওডেগার্ডও প্রথমার্ধে স্কোরশিটে নাম তুলে নেন।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে বুকায়ো সাকার গোলে ব্যবধান ৩-০ করে আর্সেনাল। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করে চেলসির জালে হালিপূরণ করেন অ্যালবার্ট সামবি লোকোঙ্গা। শেষ গোলটিতে চেলসি গোলরক্ষকের দায়ই ছিল বেশি।

আগামী ৩০ জুলাই এমিরেটস কাপের ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে আর্সেনাল। অন্যদিকে একইদিন পরপর দুই ম্যাচে হেরে যাওয়া চেলসি খেলবে ইতালিয়ান ক্লাব উদিনেসের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...