| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নামিবিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে যে দুটি দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১৫:৪৯:১৯
নামিবিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে যে দুটি দল

১ সেপ্টেম্বর থেকে নামিবিয়ায় শুরু হবে এই ওয়ার্ল্ড সিরিজ। যেখানে খেলবে পাকিস্তানের লাহোর কালান্দার্স। ভারত ও পাকিস্তান উভয় দল নিশ্চিত করলেও দক্ষিণ আফ্রিকা তাদের দলের নাম প্রকাশ করেনি।

প্রায় ৮ বছর পর ভারতের কোনো দলের বিপক্ষে খেলবে পাকিস্তানের দল। সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিল ফয়সালাবাদ ফক্সেস। সেবার ফয়সালাবাদের হয়ে খেলেছিল মিসবাহ উল হক, সাঈদ আজমলরা।

হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন শিখর ধাওয়ান ও পার্থিব প্যাটেলের মতো ক্রিকেটাররা। এদিকে নামিবিয়ার টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ হাফিজ, সোহেল আখতারদের মতো ক্রিকেটারদের। লাহোরের অধিনায়ক হলেও এশিয়া কাপের কারণে এই সিরিজে খেলা হবে না শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের।

সিরিজটিকে সামনে রেখে নিজেদের দল ঘোষণা করেছে বাংলা। ১৬ জনের স্কোয়াডে রাখা হয়নি মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র ক্রিকেটারদের। বাংলার অধিনায়ক হিসেবে নামিবিয়ায় খেলতে যাবেন অভিমন্যু ইশ্বরন। মূলত সৈয়দ মুশতাক আলি ট্রফির জন্য প্রস্তুতি নিতেই নামিবিয়ায় দল পাঠাচ্ছে বাংলা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...