| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: অধিনায়ক পদ হারাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৭:৩৮:০২
ব্রেকিং নিউজ: অধিনায়ক পদ হারাতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন বিসিবি ক্রিকেট ম্যানেজমেন্টের প্রধান জালাল ইউনুস, জাতীয় দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৈঠক শেষে সন্ধানাগাদ আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। শোনা যাচ্ছে, নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে সাকিব আল হাসানকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হবে নুরুল হাসান সোহান বা লিটন দাসকে। তবে জিম্বাবুয়ে সফরে সহ-অধিনায়কই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে গুঞ্জন রয়েছে, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হবে মাহমুদউল্লাহকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে ফর্মের কারণেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। সত্যিই তিনি দলে জায়গা হারান কি না, সেটি জানা যাবে হয়তো সন্ধ্যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে সাকিবের চোটে পাঁচ ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে ২০১৯ সালে সাকিব নিষিদ্ধ হলে পাকাপাকিভাবে তার কাঁধেই দায়িত্ব তুলে দেওয়া হয়। মাহমুদউল্লাহর অধীনেই সবচেয়ে বেশি ৪৩ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, পেয়েছে সর্বোচ্চ ১৬টি জয়।

এছাড়া অধিনায়ক হিসেবে ৪৩ ম্যাচের ৪২ ইনিংসে ২৩.০০ গড়ে মাহমুদউল্লাহর রান ৭৮২, স্ট্রাইকরেট ১১২.৬৮, সর্বোচ্চ ৫২। অধিনায়ক হওয়ার আগের ৭৫ ম্যাচে ৬৮ ইনিংসে ২৩.৭৯ গড়ে ১২৬১ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১২১.৩৬, সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...