| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রমিজ রাজার পিসিবি চেয়ারম্যান পদ নিয়ে আমির কটাক্ষ করে যা বললেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৮:৩৪:২৪
রমিজ রাজার পিসিবি চেয়ারম্যান পদ নিয়ে আমির কটাক্ষ করে যা বললেন

আর মোহাম্মদ আমিরের সমর্থকদের প্রত্যাশা বাড়ছে। কারণ পাকিস্তানের এই তারকা পেসার সাফ জানিয়ে দিয়েছেন রমিজ রাজার মাদুর ধরে থাকলে তিনি অবসর নেবেন না। তাই রমিজের বিদায়ই হতে পারে পাকিস্তানের জার্সিতে ফেরার একমাত্র উপায়।

ইমরান খান প্রধানমন্ত্রীর পদে না থাকলেও রমিজ এখনও রয়ে গেছেন পিসিবি চেয়ারম্যানের আসনে। শোনা যাচ্ছে, তিনি নাকি রাজনৈতিক আদর্শ বদলে এখন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আঁতাত করছেন। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

যে ইমরানের প্রতি এত অনুরাগ ছিল রমিজের, সেই ইমরানের সাথেই এখন সম্পর্ক ছিন্ন করেছেন। এর কঠোর সমালোচনা করে আমির বলেছেন, ‘এটা শুনতে হয়তো খারাপ লাগবে যে, অন্যের জন্য নিজের অবস্থান বদলানো কঠিন। তবে নিজের জন্য সহজেই অবস্থান বদলানো যায়। আমার প্রশ্নটা ঠিক এখানেই। আমি কিছু বলছি না, রমিজ নিজেই যা বলার বলেছেন। পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন- উনি বলেছিলেন, ইমরান খান চলে গেলে আমি এক মিনিটও চেয়ারে থাকব না। অথচ এখন ওনার অবস্থান বদলে গিয়েছে।’

রমিজকে কটাক্ষ করে আমির আরও বলেন, ‘কথায় বলে, প্রাণ গেলে যাক, চেয়ার যেন থাকে। চেয়ার তো সবার কাছেই প্রিয়। ওনার কাছেও চেয়ার নিশ্চয়ই প্রিয়। মজা পাচ্ছেন বোধহয়। তাই চেয়ার আঁকড়ে রয়েছেন।’

আমির আরও জানিয়েছেন, রমিজ পিসিবি চেয়ারম্যান থাকাকালে তিনি অবসর ভেঙে ফিরবেন না। এক্ষেত্রেও রমিজকে কটাক্ষ করে বললেন, ‘আপনারা তো জানেন আমার সঙ্গে রামিজ রাজার বহু পুরনো প্রেম, যেটা কখনো শেষ হবে না। উনি যখন দায়িত্বে আছেন আমি কেন অবসর প্রত্যাহার করব? আমার মনে হয় না আমাকে নিয়ে ওনার যা অবস্থান, তাতে এমন পরিস্থিতিতে অবসর ভাঙার কথা বলা উচিত হবে।’

২০২১ সালে ধারাভাষ্যকার থেকে হুট করেই পিসিবি প্রধানের আসনে বসেছিলেন রমিজ। কারণ তার ওপর ভরসা ছিল খোদ প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরানের। ইমরান অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর রমিজের পদও নড়বড়ে হয়ে পড়ে। তবে এখনও তিনি স্বপদেই বহাল রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...