| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই সপ্তাহখানেকের জন্য দিল্লি যাচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৫:১১:৫২
হঠাৎ করেই সপ্তাহখানেকের জন্য দিল্লি যাচ্ছেন অলরাউন্ডার সাইফউদ্দিন

দীর্ঘদিন ধরে কোমরে ব্যথার কারণে মাঠে আসছেন না সাইফুদ্দিন। তিনি দেশের হয়ে শেষবার খেলেছিলেন ২০২১ সালের অক্টোবরে। আট মাস পর তাকে আবার জাতীয় দলে ডাকা হয়।

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। কিন্তু পুরনো ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন এই বোলিং পেসার।

এখনও ম্যাচ খেলার মতো ফিট না থাকলেও, আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশের জার্সিতে ফেরার প্রত্যাশা তার। সাইফউদ্দিন বলেন, '২৪ তারিখ যাবো। সেখানে সপ্তাহখানেক থাকা লাগবে। শীঘ্রই মাঠে ফিরতে পারবো ইনশাল্লাহ'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামতে পারতেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে কোনও সমস্যা হচ্ছিল না তার। কিন্তু একটানা বোলিং করতে পারছিলেন না এই পেস বোলিং অলরাউন্ডার। তার বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেয়নি বিসিবি।

আপাতত খুলনায় অনুষ্ঠেয় বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচে খেলতে চান তিনি। গতকাল বলেছেন, 'সামনে যেহেতু বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ম্যাচ আছে খুলনায়, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা-দুইটা ম্যাচ খেলে বুঝব যে কোন অবস্থায় আছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...