| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বারবার যেন একই ভুল করছে ভারত, এজন্য খেসারতও দিতে হচ্ছে তাদেরকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ২২:৫৩:২৭
বারবার যেন একই ভুল করছে ভারত, এজন্য খেসারতও দিতে হচ্ছে তাদেরকে

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে ভারত নির্ধারিত সময়ে ২ ম্যাচেরও কম জিতেছে। মঙ্গলবারের খেলার পর তাদের পেনাল্টি ঘোষণা করে আইসিসি।

দুর্দান্ত এক রানের পর ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে এটাই দলের সর্বোচ্চ রানের রেকর্ড।

ভারত দলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত বছর স্থগিত হওয়া পঞ্চম টেস্ট ম্যাচটি নতুন সূচিতে অনুষ্ঠিত হলো। ইংলিশদের রেকর্ড গড়া জয়ে পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হলো ২-২ সমতায়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এই নিয়ে তৃতীয়বার মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট হারাল ভারত। এর আগে গত বছর ইংলিশদের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে দুই পয়েন্ট হারায় দলটি। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে হারায় আরও এক পয়েন্ট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ পয়েন্ট হারাল তারা।

সবশেষ পয়েন্ট হারানোয় টেবিলে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে ভারতকে। পাকিস্তান উঠে গেছে তিনে। প্রথম আসরের রানার্সআপ ভারতের পয়েন্টের শতকরা হার ৫২.০৮। পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৫২.৩৮।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার অর্জিত পয়েন্টের শতকরা হার ৭৭.৭৮। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা হার ৭১.৪৩।

২০২০ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছিল অস্ট্রেলিয়া। যে কারণে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল খেলা হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনে, ওভার প্রতি রয়েছে আরও এক পয়েন্ট করে জরিমানার বিধান।

রোহিত শর্মার অনুপস্থিতিতে এজবাস্টন টেস্টে ভারতের নেতৃত্বে ছিলেন জাসপ্রিত বুমরাহ। তিনি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছে ভারত। মঙ্গলবার ম্যাচ শেষের পর তাদের শাস্তির কথা জানায় আইসিসি।

অসাধারণ রান তাড়ায় ম্যাচটি ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে দলটির এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

ভারত দলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত বছর স্থগিত হওয়া পঞ্চম টেস্ট ম্যাচটি নতুন সূচিতে অনুষ্ঠিত হলো। ইংলিশদের রেকর্ড গড়া জয়ে পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হলো ২-২ সমতায়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এই নিয়ে তৃতীয়বার মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট হারাল ভারত। এর আগে গত বছর ইংলিশদের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে দুই পয়েন্ট হারায় দলটি। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে হারায় আরও এক পয়েন্ট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ পয়েন্ট হারাল তারা।

সবশেষ পয়েন্ট হারানোয় টেবিলে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যেতে হয়েছে ভারতকে। পাকিস্তান উঠে গেছে তিনে। প্রথম আসরের রানার্সআপ ভারতের পয়েন্টের শতকরা হার ৫২.০৮। পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৫২.৩৮।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার অর্জিত পয়েন্টের শতকরা হার ৭৭.৭৮। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা হার ৭১.৪৩।

২০২০ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছিল অস্ট্রেলিয়া। যে কারণে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল খেলা হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনে, ওভার প্রতি রয়েছে আরও এক পয়েন্ট করে জরিমানার বিধান।

রোহিত শর্মার অনুপস্থিতিতে এজবাস্টন টেস্টে ভারতের নেতৃত্বে ছিলেন জাসপ্রিত বুমরাহ। তিনি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...