| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের লিড নিল ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১৩:৫৫:০৫
ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের লিড নিল ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ভাতর-ইংল্যান্ডের মধ্যকার এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসের এই ১৩২ রানের সঙ্গে তিন উইকেট হারিয়ে আরও ১২৫ রানের লিড যোগ করেছে জাসপ্রিত বুমরাহর দল। সবমিলিয়ে ম্যাচের তিন দিন শেষে সাত উইকেট হাতে রেখে ২৫৭ রানের লিড নিয়ে ফেলেছে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।

আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৮৪ রান করে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে রোববার আরও ২০০ রান যোগ করে তারা। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিতে ১০৬ রান করেন বেয়ারস্টো। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ২৫ ও উইকেটরক্ষক স্যাম বিলিং করেন ৩৬ রান।

এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে আবারও ব্যর্থ হন ভারতের ওপেনার শুবমান গিল, করেন মাত্র ৪ রান। বিরাট কোহলিও বেশিক্ষণ থাকতে পারেননি। আউট হয়েছেন ২০ রান করে। তিন নম্বরে নেমে হানুমা বিহারি করেন ১১ রান। ভারত ৭৫ রানে হারায় ৩ উইকেট।

সেখান থেকে আর বিপদ ঘটতে দেননি রিশাভ পান্ত ও চেতেশ্বর পুজারা। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে ৩ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। হাফসেঞ্চুরি ছুঁয়ে ৫০ রানে অপরাজিত পুজারা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পান্ত করেছেন ৩০ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...