| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ দল থেকে রোহতিকে সরিয়ে দেয়ার কথা বললেন শেবাগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ২০:৪৪:২৮
হঠাৎ দল থেকে রোহতিকে সরিয়ে দেয়ার কথা বললেন শেবাগ

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। এরপর রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়ক করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাউথ আফ্রিকা সফরে পান ওয়ানডে দলের নেতৃত্ব। যদিও ইনজুরির কারণে সাউথ আফ্রিকায় খেলা হয়নি তার।

সাউথ আফ্রিকা সিরিজ শেষে ভারতের টেস্ট দলের নেতৃত্বও ছাড়েন কোহলি। তার বিদায়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট দলের দায়িত্বও পান রোহিত। ভারতের তিন ফরম্যাটের নেতৃত্ব পাওয়ার পর অবশ্য জাতীয় দলের হয়ে সবগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও মানসিক ধকল সামলে নিতে রোহিতকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দিতে বলছেন শেবাগ। তিনি বলেন, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনে যদি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে অন্য কেউ থাকে, তাহলে আমি মনে করি রোহিতকে অব্যাহতি দেওয়া যেতে পারে।’

‘কিছু বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। একটি হলো, রোহিতকে তার বয়স বিবেচনায় ওয়ার্কলোড ম্যানেজ ও মানসিক ধকল সামলে নিতে সুযোগ দেবে। দ্বিতীয়ত, টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নতুন কেউ নিয়োগ পেলে, সেটা রোহিতকে বিশ্রাম নিয়ে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিতে পুনরুজ্জীবিত করতে পারবে।

রোহিত দায়িত্ব নেয়ার আগে ভারতের তিন ফরম্যাটের একই অধিনায়ক ছিল। বিশ্বের বিভিন্ন দেশেও তিন ফরম্যাটে এক অধিনায়কের প্রথা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নিউজিল্যান্ডের নাম। কিউইদের নেতৃত্ব দিচ্ছেন কেন উইলিয়ামসন। একজন অধিনায়ক রাখতে চাইলে রোহিতই সেরা পছন্দ বলে মনে করেন শেবাগ।

ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘একবার অন্য কেউ টি-টোয়েন্টির অধিনায়কত্ব গ্রহণ করলে, এটি রোহিতকে ওয়ানডে এবং টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য বিরতি দিতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট যদি তিন ফরম্যাটে একই অধিনায়ক রাখতে চায়, তাহলে রোহিত শর্মাই সেরা পছন্দ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...