| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতার মুল কারণ খুজে পেল তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১৬:৩৭:৪৯
ব্যাটিং ব্যর্থতার মুল কারণ খুজে পেল তামিম

টাইগারদের একই সমস্যা দেখা গিয়েছিল সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও। যার কারণে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরুর আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমাদের ম্যাচের প্রথম ঘণ্টায় দেখেশুনে ব্যাটিং করতে হবে।’

সেইন্ট লুসিয়ায় সেই কাজটা ভালোভাবে করেছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। এই দুই ওপেনার নির্বিঘ্নে প্রথম ঘণ্টার ১২ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন। এরপর জয় মাত্র ১০ রান করে ফিরলেও তামিমের ৪৬, নাজমুল শান্তর ২৬ ও আনামুল বিজয়ের ২৩ রানের সুবাদে প্রথম ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। শুরুর বিপর্যয় ভালোভাবে সামলানো বাংলাদেশ এবার মাঝের সময় করলো খারাপ ব্যাটিং।

৩৩ রানের মধ্যে মিডল অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। আচমকা এই ব্যাটিং কলাপ্সের কারণে আবারও দুইশর নিচে আউট হওয়ার সম্ভাবনা দেখা যায় সাকিব বাহিনীর। শেষ পর্যন্ত শরিফুল ও এবাদতের ব্যাটে ভর করে দুইশ পেরোয় বাংলাদেশ। তবে দলের ব্যাটিংয়ে এমন ধ্বস নামাটাই ভোগাচ্ছে তামিম-সাকিবদের। সেইন্ট লুসিয়ায় প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তামিমও জানিয়েছেন, হয় প্রথমে না হলে মাঝে ব্যাটিং না হওয়াটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তামিম বলেন, ‘দুর্ভাগ্যজনক যে ওই (ভালো) অবস্থা থেকে আবার এই অবস্থায় চলে এসেছি। হয় প্রথমে হচ্ছে না, নইলে মাঝখানে হচ্ছে না। এটাই সমস্যা। আমি এমন কেউ নই যে এসে বলব, অমুক-তমুকের কারণে হচ্ছে না। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করছি না।’

তামিম আরও যোগ করেন, ‘উইকেটে বল ওঠা-নামা করেছে। তবে আমাদের আরেকটু ভালো ব্যাট করা উচিত ছিল। তিনশর কাছাকাছি বা ৩২০ করতে পারলে আরও ভালো হতো। আর বোলিংয়েও যদি আমরা ২৫-৩০ রান কম দিতাম, তাহলে ভালো হতো। কারণ ওরা যে ধরনের ব্যাটিং করে সাধারণত, এত দ্রুত রান করে না, ক্যাম্পবেল ছাড়া। আমরা ২০-২৫ রান বেশি দিয়েছি।

উইকেটে যখন সহায়তা খুব বেশি থাকে না, তখনই প্রতিপক্ষ স্টাম্প সোজা বল করা শুরু করে। উইকেটে বল ওঠা-নামা করলে স্টাম্প সোজা বল করে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত হয়ে গিয়েছিল। ওই জায়গায় যদি আমরা জুটিতে আরও ৫০-৬০ রান বেশি করতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো অবস্থায় থাকতাম। হয়তো আজকে সারাদিন আমরাই ব্যাটিং করতাম।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...