| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাদাবকে নতুন এক উপাধি দিয়েছেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ২২:১৪:১৪
শাদাবকে নতুন এক উপাধি দিয়েছেন বাবর

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে ছিলেন না এই অলরাউন্ডার। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে এবার পুরো ফিট হয়েই দলে ফিরেছিলেন পাকিস্তানের সহ অধিনায়ক। ফিরেই দেখালেন এক যাদু। তার পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো।

সিরিজের শেষ ওয়ায়নডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তোলে পাকিস্তান। যেখানে বড় অবদান রেখেছেন শাদাব। জেইডেন সিলসের বলে বোল্ড হওয়ার আগে চারটি চার ও তিনটি ছক্কায় ৭৮ বলে ৮৬ রান করেন তিনি। এরপর বল হাতেও ৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

শাদাব বলেন, 'বাবর আমাকে 'বুদ্ধা' বলে ডাকার পরে আমি প্রচুর অনুপ্রেরণা পেয়েছি। চোট পাওয়ার পর ঠিক মতো ফিল্ডিং করা কঠিন, তাই আমাকে বুদ্ধা বলে সম্বোধন করেছে।'

চোট থেকে ফিরে ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সবারই বেশ কিছু দিন সময় লাগে। তবে শাদাব তার ফেরার সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তার জন্য অবশ্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

শাদাব বলেন, 'আমি ন্যাশনাল হাই-পারফরমেন্স সেন্টারে আরও বেশি ওভার বোলিং করার জন্য কঠোর পরিশ্রম করেছি কারণ চোট পাওয়ার পরে প্রথমদিকে বোলিং করা কঠিন ছিল। আশা করি, আমি কঠোর পরিশ্রম করে যাব এবং উন্নতিকরার চেষ্টা করব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...