| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জয় ০ , মুমিনুল ০, তামিমের সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করল বাংলাদেশ, দেখুন সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১০:২৭:০৬
জয় ০ , মুমিনুল ০, তামিমের সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করল বাংলাদেশ, দেখুন সর্বশেষ ফলাফল

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান। আজ রাত ৮টায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের পক্ষে পঞ্চাশ পেরিয়েছেন কেবল তামিম ও শান্ত। দিন শেষে ২৪০ বলে ১৯ চার ও এক ছয়ের মারে ১৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়া শান্ত আউট হয়েছেন ৯৯ বলে ৫৪ রান করে।

এছাড়া মাহমুদুল জয় ০, মুমিনুল হক ০, ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ৪ ও মেহেদি হাসান মিরাজ আউট হয়েছেন ৭ রান করে। ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসর হন। দিনের খেলা শেষে তামিমের সঙ্গে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৬ রান নিয়ে আজকের খেলা শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৭৪/৬ (তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ৬* ; ম‍্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক‍্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...