| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৯ ১২:২৮:৩১
নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

গত ৮ জুন বুধবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। হা’মলার ঘটনার এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দুদিন ধরেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে।

এর মধ্যে বুধবার বিকেলে উভয় গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দফায় দফায় হামলায় দুই গ্রুপেরই বাড়িঘর ভাঙচুর করা হয়। এ সময় ফাতেমা মনিরসহ ২০ জন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, নাসির ব্রাজিল ও ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। তাদের সন্তানেরাও একই দলের সমর্থক। দুদিন আগে খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। আমার মতে এটি তুচ্ছ ঘটনা। প্রাপ্ত বয়স্কদের মধ্যে এ ধরনের আচরণ আশা করিনা। তবে উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...