| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নতুন রেকর্ডল ৮ রানে অলআউট, ৭ বলে জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১২:৫৫:৩০
নতুন রেকর্ডল ৮ রানে অলআউট, ৭ বলে জয়

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বাছাই পর্বের ম্যাচে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামার পর সবাই মিলে খেলেন মাত্র ৮ ওভার ১ বল। শুরু থেকেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। ছয় জন ব্যাটার তো কোনো রানই করতে পারেননি। সর্বোচ্চ ব্যক্তিগত রান ৩, করেছেন স্নেহা মাহারার। ১০ বল খেলে তিনি এ রান করেন। ওভারপ্রতি এক রান হিসেবে মোট আট রান জমা পড়ে তাদের স্কোরবোর্ডে।

সংযুক্ত আরব আমিরাতের সফলতম বোলার ছিলেন ডান হাতি স্পিনার মাহিকা গৌড়। ৪ ওভার বল করে মাত্র ২টি রান দিয়ে ৫টি উইকেট ঝুলিতে পোরেন তিনি। এর মধ্যে মেডেন ছিল ২ ওভার। আমিরাতের আরেক বোলার ইন্দুজা নন্দকুমার ছয় রান দিয়ে নেন ৩ উইকেট। অন্যদিকে মাত্র একটি বল করে এক উইকেট নেন সামাইরা ধরনিধরকা।

জয়ের জন্য আরব আমিরাতের সামনে লক্ষ্য ছিল ৯ রান। সাত বল খেলেই তারা সেই লক্ষ্যে পৌঁছে যান। দুই ওপেনার তীর্থা সতীশ ও লাবণ্য কেনি যখন দলকে জয়ী করে প্যাভিলিয়নে ফিরছেন, তখনো বাকি ১১৩ বল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯.২ ওভারে শেষ হয় এই টি-টোয়েন্টি ম্যাচটি।

আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে কম রানের ম্যাচের রেকর্ড। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এর চেয়ে কম রানের একটি রেকর্ড রয়েছে। ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ডের অনূর্ধ্ব-১৯ নারী দল একদিনের ম্যাচে দুই রানে অলআউট হয়ে গিয়েছিল কেরলের বিরুদ্ধে। সেই ম্যাচের দুটি রানের একটি এসেছিল ওয়াইড থেকে।

ভুটান, নেপাল, থাইল্যান্ড, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলা হচ্ছে। বিজয়ীরা ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

নেপাল শুক্রবার তাদের প্রথম ম্যাচ জিতেছিল, যেখানে তারা কাতারকে ৩৮ রানে আউট করে ৭৯ রানে জয় ছিনিয়ে নেয়। তবে এদিন নিজেরাই একেবারে লেজেগোবরে হয়ে লজ্জার নজির গড়ল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...