মুমিনুল একাই যাচ্ছে এক ফ্লাইটে, বাকি ৫ ক্রিকেটার অন্য ফ্লাইটে
এরই মধ্যে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ সফর। অ্যান্টিগায় আগামী ১৬ জুন থেকে প্রথম টেস্ট। তার আগে তিন-চার বহরে ওয়েস্ট ইন্ডিজ যাবার কথা ছিল জাতীয় দলের। ঠিক তাই যাচ্ছে। একই ফ্লাইটে টিকিট না মেলায় ছোট ছোট বহরে ভাগ হয়েই এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে জাতীয় দলের বহর।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি আর সব শেষে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ। সে মিশন সামনে রেখে আজ (শুক্রবার) রাতেই শুরু হচ্ছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ যাত্রা। রাতে দেশ ছাড়ছে ৬ সদস্যের টিম বাংলাদেশের প্রথম বহর।
সদ্য অধিনায়ত্ব ছাড়া মুমিনুল হক একাই যাবেন এমিরেটসের ফ্লাইটে। বাঁহাতি এ মিডল অর্ডারের ফ্লাইট রাত ১০টা ৪০ মিনিটে। তার আগে বাকি ৫ জুনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা আর মাহমুদুল হাসান জয় ঢাকা ছাড়বেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের ফ্লাইটে।
এরপর ৫, ৬ ও ৮ জুন আরও তিন বহর যাবে ওয়েস্ট ইন্ডিজ। এর বাইরে যুক্তরাজ্য থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন আরও দুজন, তারা হলেন-নতুন সহঅধিনায়ক লিটন দাস আর উইকেটকিপার কাম মিডল অর্ডার নুরুল হাসান সোহান। তারা আগেই দেশ ছেড়ে যুক্তরাজ্য ঘুরতে গেছেন। এর মধ্যে লিটন দাস আছেন সপরিবারে।
নতুন অধিনায়ক সাকিব আল হাসানও কোনো এক বহরে যুক্ত হবেন। তবে তিনি ৬ নাকি ৮ জুন যাবেন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম শুক্রবার সকালে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
তবে আজ শুক্রবার কারা যাচ্ছেন, তা জানানোর পাশাপাশি তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ৬ জুন এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৮ জুন যাবেন, জাগো নিউজকে সে তথ্যটা বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামেরই দেওয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
