মুমিনুল চাইলেও পাপন তা চান না
এদিকে দলের মতো নিজেও ব্যর্থতার মাঝে ঘুরপাক খাচ্ছেন অধিনায়ক মুমিনুল হকও। সর্বশেষ কয়েক সিরিজে ব্যাট হাতে খুব খারাপ পারফর্ম করছেন বাঁহাতি এই ব্যাটার।
নেতৃত্ব মুমিনুলের ব্যাটিংয়ে কতটা প্রভাব ফেলেছে সেটা পরিসংখ্যানে চোখ বুলালেই পরিস্কার হওয়া যাবে। ব্যাটার হিসেবে ৮ সেঞ্চুরির করা মুমিনুল অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন মোটে তিনটি। গড়ও কমে গেছে আগের তুলনায় ঢের বেশি। এমন বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে মুমিনুলের নেতৃত্ব নিয়ে। তবে মুমিনুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া ভাবনা নেই নাজমুল হাসান পাপনের।
ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমি কোচদের নিয়ে বসেছিলাম। ওদের সবার সঙ্গেই কথা হয়েছে। আমি মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন না। ওর অধিনায়কত্ব নিয়ে কোচদের কারো কাছ থেকেও কোন সমস্যা পাইনি। অধিনায়কত্ব নিয়ে আমাদের উদ্বেগ নাই।'
শুধু পাপন নয়, কেউই অধিনায়ক বদল করার কথা ভাবছে না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। পাপন বলেন, ‘আমরা কেউ চাই না। আমি অন্তত চাই না (অধিনায়কত্ব বদল)। এটা নিয়ে আমার মাথায় কোন দুশ্চিন্তা নেই। আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল। একবার আমাকে রিয়াদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছি কোন সমস্যা নাই। অধিনায়কত্ব নিয়ে কোন সমস্যা নেই। ও (মুমিনুল) নিজে বলুক ও কি করতে চায়।'
গুঞ্জন রয়েছে মুমিনুল নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হতে পারেন সাকিব আল হাসান। এমনটা শুনেছেন বোর্ড সভাপতিও। তবে সাকিবকে অধিনায়ক করার আগে তার পরিকল্পনা জানতে হবে বলে জানিয়েছেন পাপন। সম্প্রতি টেস্টে নিয়মিত খেলছেন না সাকিব। এদিক বোর্ড সভাপতি জানিয়েছেন, সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম এসেছে।
পাপন বলেন, ‘শুনলাম, একজন আমাকে বলছে সাকিবের কথা। ব্যাপারটা হচ্ছে সাকিব তো তিনটারই ছিল (তিন ফরম্যাটের অধিনায়ক)। সাকিব তো হতেই পারে। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে সাকিব খেলবে কিনা। ও কোনটা খেলবে কোনটা খেলবে না? অধিনায়ক হলে তো এটা করা যাবে না। আগে জানতে হবে ওর পরিকল্পনা কি?'
'সাকিবের একটা জিনিস আমি জানি না। কখন বলবে আমি খেলব না। শেষ মুহূর্তে বলবে আমি খেলব না। এইগুলা হলে তো সমস্যা। ওকে অধিনায়ক করতে হলে ওর সঙ্গে তো বসতে হবে। এটা খেলব না, ওটা খেলব না এটা তো হবে না। সাকিব ছাড়াও অনেকের নাম এসেছে। এটা তো বুঝেশুনে নিতে হবে। এটা হুট করে নেওয়ার মতো না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
