| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ৫ বছর আগের সেই সিদ্ধান্তে ফিরে গেলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৯ ১০:২৮:২৯
অবশেষে ৫ বছর আগের সেই সিদ্ধান্তে ফিরে গেলেন বিসিবি

পরে ২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের সফরের আগে কদিনের জন্য মনোবিদ আলী আজাদ খানকে নিয়োগ দেয় বিসিবি। খণ্ড কালীন সময়ের জন্য মনোবিদ নিয়োগ দিয়ে সফলতাও পেয়েছিল বাংলাদেশ দল। এর আগে ২০১১ বিশ্বকাপের আগে ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহা কাজ করেছিলেন সাকিব-তামিমদের সঙ্গে।

এছাড়া হাথুরু সিং কোচ থাকাকালীন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি কাজ করেছিলেন টাইগারদের সঙ্গে। এরপর আর প্রয়োজন হয়নি এমন কিছুর। তবে বর্তমান পরিস্থিতিটা যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচেই জয়ের সব সম্ভাবনা তৈরি করেও শেষে ড্র কিংবা হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভাবছে আবারও মনোবিদ নিয়োগের বিষয়টি।

ঢাকা টেস্টে শেষে মনোবিদ নিয়োগের বিষয়টি নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অবশ্যই মনোবিদ নিয়ে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। আমার জানামতে একটা হয়ে যাওয়ার কথা। পরিকল্পনা করা আছে ইতোমধ্যে।’

খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করে পাপন আরও বলেন, ‘অনেক খেলোয়াড়কে ক্লান্ত মনে হচ্ছে। শুরুর দিকে ভালোই খেলে। দ্বিতীয় টেস্টে ৩ দিন পর্যন্ত ভালো খেলে, তারপর পারে না। লোক একই, টেকনিক একই, স্কিলও আছে, একই ট্রেনিং দেওয়া হয়েছে- তাহলে এই সময়ে এসে পারে না কেন? নিশ্চয়ই মানসিক কিছু হওয়ার সম্ভাবনা। টেস্টের মাইন্ড-সেটের ঘাটতি আছে।’

এর আগে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আল হাসান দলের খেলোয়াড়দের মানসিক ভাবে পিছিয়ে থাকার বিষয়টি উল্লেখ ক্রে বলেন, ‘মানসিকতা নিয়ে অনেক বেশি কাজ করার আছে। ফিজিক্যালি কিন্তু আমরা অনেক বেশি ফিট। আমরা হয়ত ব্যর্থ হওয়ার ভয় করি। ভাবি ফল খারাপ হবে। উল্টোভাবে চিন্তা করলে হয়ত অনেক বেটার কিছু আসতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...