| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের ব্যালন ডি’এর লড়াইয়ে শীর্ষ তিন মুসলিম ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৯:১৬:৪৩
এবারের ব্যালন ডি’এর লড়াইয়ে শীর্ষ তিন মুসলিম ফুটবলার

গত ২০১৮ সালে সবশেষ লিভারপুল ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয়েছিল, ইউক্রেনের কিয়েভে। মিসরীয় স্টাইকার সেই ফাইনালে চোট পেয়ে প্রথমার্ধ থেকেই মাঠ ছাড়তে বাধ্য হন। স্প্যানিশদের কাছে হেরে যায় ইংলিশরা।

সর্বোচ্চ রেকর্ড ১৩ বারের উফো চ্যাম্পিয়ন দল রিয়াল পরে আর ফাইনালে ওঠারই যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশ্য পরের বছরই সালাহদের লিভারপুল ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন হয়। সেই দুই দলের শনিবার রাতের লড়াই দেখার জন্য এখন মুখিয়ে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত। তারা দেখার অপেক্ষায়, সালাহ-সাদিও মানেরা প্রতিশো’ধ নেয়ার সুযোগ পায়, নাকি করিম বেনজেমারাই ফের ট্রফি ঘরে তুলে নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে!

এ গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা। কিন্তু এবার বিশ্বের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর কোন ফুটবলার পাচ্ছেন?

ফ্রেঞ্চ ফুটবলের দেয়া বর্ষসেরা এই পুরস্কারের র‌্যাংকিংয়ে ২০ জনের তালিকার শীর্ষ ৩জনই মুসলিম। এবারই সম্ভবত এটি প্রথম। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত এই তিনজন থেকেই একজন হবেন ব্যালন ডি’অর বিজয়ী।

তালিকার এক নম্বরে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নাম। এরপরেই আছেন লিভারপুলের সেলেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে এবং মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।

শীর্ষ পাঁচে তাদের পরে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানদস্কি এবং বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ন এমবাপ্পের নাম।

এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান ও সর্বোচ্চ রেকর্ড ৭ সাত বারের ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, দ্বিতীয় সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবার র‌্যাংকিংয়ে ২০ জনের তালিকায় স্থানই পাননি।

আর এরই ফলে ফুটবল বিশ্ব হয়তো ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন নতুন মুখ দেখতে পাবেন, আর তিনি হবেন একজন মুসলিম!

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...