| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোহলির জন্য ইডেনের নিরাপত্তাকে বোকা বানিয়ে মাঠে ঢুকলেন দর্শক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৬ ২১:০৩:৩৭
কোহলির জন্য ইডেনের নিরাপত্তাকে বোকা বানিয়ে মাঠে ঢুকলেন দর্শক

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচের শেষে ইডেনের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখালেনএকজন দর্শক। ইডেনের নিরাপত্তা ভেঙে জোর করে মাঠে প্রবেশ করে সেই ব্যাক্তি। সেই দর্শক বিরাট কোহলির দিকে ছুটতে থাকেন। যা দেখে বিরাট কোহলিও পিছতে থাকেন। তখনই সেই সমর্থককে থামাতে দূর থেকে দুই নিরাপত্তা কর্মী ছুঁটে আসেন। কিন্তু ততক্ষণে বাহুবলীর মতো মাঠে ঢুকে পড়েছেন কলকাতা পুলিশের এর কর্তা।

সেই দর্শককে কাঁধে তুলে নেন সেই পুলিশকর্মী। ঘটনাটি দেখে সকলেই বেশ অবাক হয়ে যান। দর্শকটিকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখন বেশ বিরাট কোহলিকে হাসতে দেখা যায়। তবে টিভির পর্দায় এই সবকিছু দেখাই যায়নি। কারণ সেই সময় সম্প্রচারকারী চ্যানেল এই ঘটনাটিকে দেখাতে চায়নি এবং সেই সময়ে চ্যানেলে বিজ্ঞাপন দেখান হয়েছিল। কিন্তু সেই মুহূর্ত নিজেদের ক্যামেরায় ধরে রাখেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ম্যাচের সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।

এই পুরো দৃশ্য দেখে নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি বিরাট কোহলিও। এর পর বিরাট কোহলিও সেই নিরাপত্তারক্ষীকে নকল করলেন, কীভাবে তিনি জোর করে মাঠে ঢুকে পড়া ব্যক্তিকে তুলে নিয়ে গেলেন। স্টেডিয়ামে উপস্থিত লোকজন এই ঘটনার ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা এখন আগুনের মতো ভাইরাল হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...