| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার একাদশের পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১২:২০:৫৪
টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার একাদশের পরিকল্পনা

দিন তিনেক বাকি থাকলেও ঢাকা টেস্টের পরিকল্পনা জানিয়ে দিলো শ্রীলঙ্কা। দলটির অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা জানালেন, তিন স্পিনারের সঙ্গে এক পেসার খেলাবে তারা।

সিরিজের প্রথম চট্টগ্রাম টেস্টে স্পিনার হিসেবে খেলেছেন লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিস। নিজে স্পিনার হওয়ায় হাত ঘুরিয়েছেন ধনাঞ্জয়াও। তাদের সঙ্গে ছিলেন দুই পেসার আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো। ইনজুরিতে পড়ায় বিশ্বর কনকাশন সাব হিসেবে খেলেছেন আরেকে পেসার রাজিথা কাসুন।

কনকাশন সাব হিসেবে খেলতে নেমে মুমিনুল হক, তামিম ইকবাল, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েছেন ডানহাতি এই পেসার। এদিকে আসিথা শিকার করেছেন তিন উইকেট। তবে স্পিন সহায়ক ঢাকার উইকেট সুযোগ পাবেন তাদের একজন। তাতে এম্বুলদেনিয়া-মেন্ডিসদের সঙ্গে দেখা যেতে পারে প্রভীন জয়াবিক্রমাকে।

ঢাকা টেস্টের পরিকল্পনা নিয়ে প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ধনাঞ্জয়া বলেন, ‘অবশ‍্যই সেখানে এক পেসার ও তিন স্পিনার খেলবে। উইকেট স্পিনারদের জন‍্য সহায়ক হবে। যদি আমরা আগে ব‍্যাট করি, চেষ্টা করব ২৭৫ থেকে ৩০০ রান করার। এরপর ওদের এক ইনিংস দেড়শ রানের নিচে রাখার চেষ্টা করব। এটা আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেবে।’

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের বিপরীতে তামিম ও মুশফিকের সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলেছিল বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং দেখার পরই ম্যাচের ফলাফল অনুমান করতে পেরেছিল লঙ্কানরা।

ধনাঞ্জয়া বলেন, ‘অবশ‍্যই এটা ড্র হওয়ারই কথা ছিল। আমরা প্রথম দিনই জানতাম, ওরা যখন ব‍্যাটিং করছিল তখনও বুঝতে পারি। বাংলাদেশের ক্ষীণ একটা সম্ভাবনা ছিল জেতার। তবে উইকেটে বোলারদের জন‍্য কিছুই ছিল না। আমরা এই ড্র নিয়ে খুশি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...