| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হেরেই প্রাক্তন গুরুর শরণাপন্ন হলেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ২২:৫৮:২৪
ম্যাচ হেরেই প্রাক্তন গুরুর শরণাপন্ন হলেন ধোনি

সেই দলের কোচ ছিলেন গ্যারি কারস্টেন। রবিবার আইপিএলে চেন্নাই সুপার কিংস-গুজরাত টাইটান্স ম্যাচের পর দেখা হল ভারতের শেষ বিশ্বজয়ী কোচ এবং অধিনায়কের।

পুনর্মিলন। ঝালিয়ে নেওয়া সুখ স্মৃতি। এ ভাবেই বোধ হয় ব্যাখ্যা করা যায় ধোনি-কারস্টেন সাক্ষাৎকে। চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। গুজরাতের মেন্টর কারস্টেন। তাঁদের জুটি বিশ্বকাপ ছাড়াও একাধিক সাফল্য এনে দিয়েছিল ভারতকে। নিউজিল্যান্ডের মাটিতে ৪০ বছর পর সিরিজ জয় বা আইসিসির টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌছনো। এমন অনেক প্রাপ্তিই রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটারের সঙ্গে ধোনির রসায়ন ছিল দুর্দান্ত। সেই রসায়নের সুফলই পেয়েছিল ভারতীয় ক্রিকেট।

গুজরাত এখনও পর্যন্ত চলতি আইপিএলের সফলতম দল। সেই সাফল্যেও রয়েছে কারস্টেনের ছোঁয়া। অন্য দিকে, ধোনির দলের পারফরম্যান্স বেশ শোচনীয়। মাত্র চারটে ম্যাচ জিতেছে তারা। তবে কি ধোনি সাফল্যের খোঁজেই প্রাক্তন কোচের কাছে ছুটে গিয়েছিলেন। তা অবশ্য জানা যায়নি। চেন্নাই শিবির সেই ভিডিয়ো দিয়েছে নেট মাধ্যমে।

রবিবার ম্যাচের পর ধোনি হাজির হন গুজরাত শিবিরে। দেখা করেন কারস্টেনের সঙ্গে। হালকা মেজাজে বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের। ছিলেন গুজরাত কোচ আশিস নেহরা এবং অধিনায়ক হার্দিক পাণ্ড্যও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...