| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মাত্র ১১০ বলে শেষ দুই দিনের ম্যাচ, দেখে নিন সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১৫:৫২:৪৭
মাত্র ১১০ বলে শেষ দুই দিনের ম্যাচ, দেখে নিন সর্বশেষ ফলাফল

বিকেএসপি তিন নম্বর মাঠে প্রথম দিন খেলা হয়েছিল ৮.৩ ওভার। আজ দ্বিতীয় দিন দফায় দফায় বৃষ্টির মধ্যে মাঠে গড়াতে পেরেছে আর মাত্র ৯.৫ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তিন জন ব্যাটার। অধিনায়ক দিমুথ করুনারত্নে আউট হয়েছেন ১৮ বলে ২ রান করে। ওশাদা ফার্নান্দো ৬৮ বলে ২৬ ও কুশল মেন্ডিস ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের পক্ষে একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তিনি ৪ ওভারে ৬ রান খরচ করেন। এছাড়া আবু জায়েদ রাহি ৪ ওভারে ৮, এনামুল হক ৫ ওভারে ১৪, মুশফিক হাসান ২ ওভারে ৩ ও রিপন মন্ডল ৩.২ ওভারে দেন ১৯ রান।

অসমাপ্ত এই প্রস্তুতি ম্যাচ শেষে এবার প্রথম টেস্টের জন্য চট্টগ্রাম চলে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামীকাল রাজধানী ছেড়ে বন্দর নগরীতে চলে যাবে তারা। সেখানে দুই দিনের অনুশীলন শেষে রোববার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...