| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সাকিবের উপর ক্ষেপলেন সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১৪:৪৫:৫৮
হঠাৎ সাকিবের উপর ক্ষেপলেন সভাপতি পাপন

সে পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাচ্ছে বলেই খবর ছিল। তবে দুই দিন পর সেই চিত্র বদলে গেছে। করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডারকে হারিয়ে বিসিবি বস নাজমুল হাসান আজ (১১ মে) গণমাধ্যমে আক্ষেপ নিয়ে বলেন,

‘এখন তো কিছু বলার বা করার নেই, আমাদের কপাল খারাপ আমরা তাকে পাচ্ছি না। যে সময়টায় সবচেয়ে বেশি দরকার হয় তাকে তখনই সাকিবকে পাই না আমরা।’

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফেরা সাকিবের গতকাল করোনা পজিটিভ ধরা পড়েন। এই মুহূর্তে নিজ বাসায় আইসোলেশনে আছেন সাকিব। পাঁচদিনের এই আইসোলেশন শেষ হবে আগামী ১৪ মে। এর একদিন পর চট্টগ্রামে শুরু শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম টেস্ট। বলা চলে, প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন সাকিব।

আচমকাই সাকিবকে হারিয়ে ফেলায় নিজেদের কপাল খারাপ বলে মনে করছেন বিসিবি বস। এরফলে দলও একজন ব্যাটসম্যান অথবা বোলার কম নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

বিসিবি বসের ভাষ্যে, ‘এটা আমাদের কপাল খারাপ, ব্যাড লাক আর কি। সাকিব না থাকাতে আমাদের একজন ব্যাটসম্যান অথবা বোলার কম নিয়ে খেলতে হবে। এটা টেস্টের জন্য একটা সমস্যা।’

তবে বিসিবি বস চাইছেন, সাকিবের জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যিনি সুযোগ পাবেন, সে ক্রিকেটার যেন সুযোগের পুরো ব্যবহার করেন। নাজমুল হাসান আরও যোগ করেন, ‘সাকিবের জায়গায় যে আসবে, সে নিজেকে প্রমাণ করতে পারবে। এখনো বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে, তাহলে কোনো দলের সঙ্গে আমাদের না জেতার কোনো কারণ নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...