| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকদের ঢাল হয়ে দাঁড়ালেন ব্যাটিং কোচ সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৭:৪৫:৫০
মুশফিকদের ঢাল হয়ে দাঁড়ালেন ব্যাটিং কোচ সিডন্স

টাইগার ভক্ত-সমর্থকদের আশা থাকবে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেই এটি ছুঁয়ে ফেলবেন মুশফিক। তবে মুশফিকের সাম্প্রতিক ফর্ম বিচারে এ বিষয়ে পুরোপুরি নির্ভার হওয়া বেশ কঠিন। কেননা চলতি বছর খেলা তিন টেস্টের ছয় ইনিংসে চারবারই দশের নিচে আউট হয়েছেন তিনি, ফিফটি করেছেন মোটে একটি।

এছাড়া দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগেও হাসেনি তার ব্যাট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে চার ম্যাচে করেছেন মোটে ৮৭ রান। তাও কি না মাত্র ৫৬ স্ট্রাইকরেটে। এমতাবস্থায় আসন্ন সিরিজে তাকে নিয়ে আশাবাদী হওয়া সহজ নয়।

তবে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোটেও চিন্তিত নন মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে। তার পূর্ণ বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি সিরিজ কাঠাবেন মুশফিক। পাশাপাশি এক-দুই সিরিজ খারাপ করলেই খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলা বন্ধ করতেও বলেছেন সিডন্স।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘সব ব্যাটার এই ধাপটা পার করে, যেখানে রান পায় না। তবে সে গত দুই দিনে যেভাবে ব্যাটিং করছে, আমি নিশ্চিত এই সিরিজে রান করবে। ওর ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি। সে ভালো একটি সিরিজ কাটাতে চলেছে।’

এসময় চারিদিকের নেতিবাচক কথার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই! সবার উচিত নেতিবাচক কথা বলা বন্ধ করা। তাদের ওপর চাপ দিও না। তারা এক সিরিজে হতাশ করেছে দেখে চাপ সৃষ্টি করো না, সবসময় তাদের পাশে থাকো যেনো তারা চাপ অনুভব না করে।’

মুশফিকের ব্যাটিং ও সামনের দিনের ক্যারিয়ার সম্পর্কে সিডন্স বলেছেন, ‘আমি মনে করি, মুশফিক সবসময় সামনের বিষয় নিয়ে ভাবে। এখন যেমন দুই টেস্ট ম্যাচ। আমার মনে হয় না সে নিজের কোনো ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। সে এখন এ দুই ম্যাচে আমাদের হয়ে রান করা নিয়ে চিন্তা করছে।’

তিনি আরও যোগ করেন, ‘সাদা বলের ক্রিকেটে সে বেশ সফল। যেকোনো খেলোয়াড়েরই এমন সময় আসে যেখানে রান করতে পারে না। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। এজন্যই তারা গ্রেট প্লেয়ার। মুশফিক দেশের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার। সে অনেক রান করেছে। তার হয়তো দক্ষিণ আফ্রিকা সফরের মতো একটা সময় এসেছে। তবে আবার রানে ফিরবে সে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...