লঙ্কান সিরিজে খেলা নিয়ে আবার মুখ খুললেন মোসাদ্দেক
তবে এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ ৫০ ওভারের হলেও সফরকারী শ্রীলংকার বিপক্ষে তিনি সুযোগ পেয়েছেন টেস্ট ক্রিকেটে। তিনি যে কোন ফরমেটেই খেলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন।
সম্প্রতি এক গন মধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, “এর আগেও আমি বলেছি এটা, নির্বাচকরা আমাকে যখন যেখানে, যে সংস্করণে মনে করবে আমি খেলার জন্য প্রস্তুত”।
দীর্ঘদিন পর সুযোগ তাই এটাকে কাজে লাগাতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। দলের প্রয়োজন মত খেলতে চান বলে জানিয়েছেন তিনি। একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে খেলবেন তিনি।
“দলের প্রয়োজনমতো অবশ্যই আমার সেরাটা দিয়ে খেলার ইচ্ছা থাকবে, প্রত্যাশা থাকবে। আমার কাছে সবার আগে দল। দল আমাকে যেটা করতে বলবে, যেভাবে করতে বলবে আমি সেটাই করার চেষ্টা করব। আমিতো অবশ্যই চেষ্টা করব আমার যে সুযোগ আসে সে সুযোগটা কাজে লাগানোর জন্য”।
“আমি যেন দলের জন্য খেলতে পারি, দলের জন্য কিছু করতে পারি এটাই আমার প্রত্যাশা থাকবে। আমার এটা করতে হবে, সেটা করতে হবে এরকম কোনো লক্ষ্য আমার মধ্যে নেই। আমার অবশ্যই চেষ্টা থাকবে দলের প্রয়োজন মতো খেলার জন্য”।
তবে দেশের যে কোন ব্যাটসম্যানের থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড অনেক ভালো মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৬ ইনিংসে তিনি রান করেছেন ৩২৪৭। ব্যাটিং গড় ৫৫.৯৮। রয়েছে ১১ টি সেঞ্চুরি। একাধিক ডাবল সেঞ্চুরি সহ তার সর্বোচ্চ স্কোর ২৮২ রান।
বল হাতে দিয়েছেন ২৯ উইকেট। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনটি টেস্ট খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মোসাদ্দেকের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
