ফাইনালের পথে লিভারপুল
প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর গোলের ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশীরা।
নকআউট পর্বের প্রথম দুই রাউন্ডে আসরের সবচেয়ে বড় দুটি অঘটনের জন্ম দেওয়া ভিয়ারিয়াল ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দারুণ প্রতিরোধ গড়ল। লিভারপুলের শক্তিশালী আক্রমণের তোড়ে পরে অবশ্য ভেঙে গেল তাদের সব বাধা। ম্যাচে মাত্র দুই মিনিটের ব্যবধানে সব কিছু নষ্ট হয়ে গেল।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ থেকে ৫৫ মিনিটে ভিয়ারিয়ালের স্বপ্ন ভেঙে যায়। লিভারপুলের দুই গোলের পথে অবশ্য ভাগ্যেরও ছোঁয়া আছে। ৫৩ মিনিটে প্রথম গোলটিই যে আত্মঘাতী। লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনের ক্রস ভিয়ারিয়ালের লেফটব্যাক এস্তুপিনিয়ানের পায়ে লেগে জালে জড়ায়।
এর আগ পর্যন্ত ভিয়ারিয়ালের জমাট রক্ষণের সামনে গোলের জন্য হাপিত্যেশ করে যাওয়া লিভারপুল দ্বিতীয় গোলটি পেয়ে গেল দুই মিনিট পর। ডি বক্সের সামনে সালাহ আর মানের দারুণ সমন্বয়ের ফল। সালাহ বল পেতেই বক্সের দিকে দৌড় শুরু করেন মানে, এক ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে বুটের ডগার ছোঁয়ায় থ্রু বাড়ান সালাহ। বুটের ডগা ছুঁইয়েই গোল মানের।
গোলটি ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বসহ হিসেব মিলিয়ে লিভারপুলের ৪৫০তম। শেষ পর্যন্ত মাইলফলক হয়ে থাকা গোলটিই লিভারপুলকে দিয়েছে স্বস্তি। আগামী ৩ মে ভিয়ারিয়ালের মাঠে দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে দুই দল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
