| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ সৌদি আরবে ঈদের সম্ভাব্য তারিখ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৭ ২১:৪৪:০৮
ব্রেকিং নিউজঃ সৌদি আরবে ঈদের সম্ভাব্য তারিখ

সে হিসেবে এ বছর রমজান মাস হবে ৩০ দিনের এবং সোমবার (২ মে) সৌদি আরবে ঈদুল ফিতরের প্রথম দিন।"

ড. খালেদ আল-জাকাক এই সব তথ্য জানিয়েছেন আল-আরাবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে। এ ছাড়াও, চাঁদ দেখা নিয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

তারা বলছে, "সোমবার (২ মে) বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল ফিতরের প্রথম দিন হবে এবং শনিবার (৩০ এপ্রিল) শাওয়ালের চাঁদ দেখা যাবে।"

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাসহ যেসব দেশে রমজান ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা পহেলা মে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে। যেটি তাদের জন্য ২৯তম রমজানের দিন হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, রবিবার (১ মে) অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়। এটি কেবল মধ্য ও পশ্চিম এশিয়া থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব হবে।

এছাড়া দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে।

সব মিলিয়ে জ্যোতির্বিদ ও আবহাওয়াবিদরা মনে করছেন, মঙ্গলবার (৩ মে) ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...