| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ছক্কার তাণ্ডবে সেঞ্চুরি করলেন তামিম-বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১৫:২৩:১২
১৩ ছক্কার তাণ্ডবে সেঞ্চুরি করলেন তামিম-বিজয়

বিকেএসপির ৪ নম্বরে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তামিম। তার সঙ্গে ঝড় তোলা ব্যাটিং করেছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়ও।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্সের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২২৯ রানে। বল হাতে ৪টি করে উইকেট নেন রুবেল হোসেন ও করিম জানাত। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয় দলকে এনে দিয়েছেন ১০ উইকেটের জয়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ও বিজয়। আজ তাদের জুটি ভাঙতেই পারেনি রূপগঞ্জ টাইগার্স। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। হাজার রানের ক্লাবে ঢুকে বিজয় গড়েছেন ইতিহাস।

সমান তালে চার-ছক্কা হাঁকিয়েছেন দুজনই। যার সুবাদে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে প্রাইম ব্যাংকের লেগেছে মাত্র ২৬.৪ ওভার। অবিচ্ছিন্ন জুটিতে মোট ২০টি চার ও ১৩টি ছক্কা হাঁকিয়েছেন তামিম-বিজয়। যেখানে ছয়ের মারে আধিক্য তামিমের।

নাসুম আহমেদের করা ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি পূরণ করেন তামিম। মাত্র ৭৭ বলে ৯ চার ও ৬টি ছয়ের মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৮১ বলে ৯ চার ও ৭ ছয়ের মারে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে চলতি আসরে নিজের তৃতীয় ও সবমিলিয়ে ১৫তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করতে ৮০ বল খেলেন এনামুল বিজয়। পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন তিনি। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১ চার ও ৬ ছয়ের মারে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিজয়।

এ নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে তিন সেঞ্চুরি ও আট ফিফটিতে বিজয়ের নামের পাশে মোট সংগ্রহ দাঁড়ালো ১০৪২ রান। বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের সংগ্রহ আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বিজয়ের সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...