| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৬ বিদেশি ক্রিকেটার নিয়ে আইপিএলের সেরা একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১৪:৪৪:০১
৬ বিদেশি ক্রিকেটার নিয়ে আইপিএলের সেরা একাদশ ঘোষণা

আইপিএলের সূচনা থেকেই প্রতিটি দলের একাদশে সর্বোচ্চ চারজন করে বিদেশি ক্রিকেটার থাকেন। তবে নিজের পছন্দের একাদশ গড়তে গিয়ে এই নিয়মের তোয়াক্কা করেননি হরভজন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানো তিন ক্যারিবিয়ান ক্রিকেটার- ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও সুনীল নারিনকে পছন্দের একাদশে রেখেছেন তিনি।

এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স ও শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে একাদশে রেখেছেন তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন হরভজন। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একই দলে ছিলেন তিনি। এরপরের তিন বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যায় তাকে।

২০২১ সালের আইপিএল কলকাতা নাইট রাইডার্সে খেলেন হরভজন। সেটিই ছিল তার শেষ আইপিএল। ১৬৩ ম্যাচে ৭.০৭ ইকোনমি রেটে ১৫০ উইকেট নেন তিনি।

হরভজনের সর্বকালের সেরা আইপিএল একাদশ- ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ার্স, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কাইরন পোলার্ড, সুনীল নারিন, লাসিথ মালিঙ্গা ও জসপ্রিত বুমরাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...