| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে সাকিবকে নিয়ে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৬:০১:১৫
অবশেষে সাকিবকে নিয়ে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। আর দক্ষিণ আফ্রিকা সিরিজে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। রোববার (২৪ এপ্রিল) আসন্ন শ্রীলংকা সিরিজের দল ঘোষণা করে।

মুমিনুল হককে অধিনায়ক রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করা বাংলাদেশ দলে ফিরেছেন দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান। এদিকে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। ফিট হওয়া সাপেক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়া তাসকিন আহমেদ নেই এই স্কোয়াডে। বিজ্ঞাপন

শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে নতুন দুই মুখের দেখা মিলেছে। দুই পেসার রেজাউর রহমান রাজা এবং শহিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে সুযোগ দিয়েছে বিসিবি।

পেসার শরিফুল ইসলাম পুরোপুরি সুস্থ হলেই কেবল মূল দলে তার অন্তর্ভুক্তি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে মিরপুর শের-ই-বাংলায় হবে দ্বিতীয় টেস্টটি। বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম (সুস্থ হওয়া সাপেক্ষে)। বিজ্ঞাপন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...