| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফুটবল বিশ্বে চরম দু:সবাদ : মারা গেলেন কিংবদন্তী ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৪ ১৯:২৭:০২
ফুটবল বিশ্বে চরম দু:সবাদ : মারা গেলেন কিংবদন্তী ফুটবলার

মৃত্যুকালে এই ফুটবলারের বয়স হয়েছিল ৫৫ বছর। কলম্বিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর কালিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটির শিকার হন রিংকন। সামনে থেকে আসা বাসের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ হয় রিংকনের গাড়ির।

এই দুর্ঘটনায় মাথায় বাজেভাবেই আঘাত পান সাবেক এই কলম্বিয়ান মিডফিল্ডার। সেখান থেকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় রিংকনকে। তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা শেষে আইসিইউতে স্থানান্তর করা হয় সাবেক এই ফুটবলারকে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ (১৪ এপ্রিল) শেষ নিশ্বাস ত্যাগ করেন রিংকন।

এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেন কালি শহরের ইমবানাকো ক্লিনিকের চিকিৎসক লাউরানো কুইনতেরো। তিনি বলেন, ‘আমাদের সব রকমের প্রচেষ্টার পরও ফ্রেডি ইউসেবিও রিংকন মারা গেছেন।’ কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এই ফুটবলারের বিদায়ে শোক জানিয়ে লিখে, ‘আমরা তাকে মিস করব। অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাকে মনে রাখা হবে। তার পরিবারের প্রতি সহমর্মিতা।

আশা করি, তারা এ আঘাত কাটিয়ে উঠতে পারবে।’ উল্লেখ্য, কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন রিংকন। অবসর নিয়েছিলেন ২০০১ সালে। এ সময়ে ৮৪ ম্যাচে ১৭ গোল করেছেন রিংকন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ৬ ফিট ২ ইঞ্চি লম্বা এই মিডফিল্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...