| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইপিএলের বিশাল বড় দু:সংবাদটা পেল ধোনির চেন্নাই সুপার কিংস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ২১:০৪:০৮
আইপিএলের বিশাল বড় দু:সংবাদটা পেল ধোনির চেন্নাই সুপার কিংস

গত আইপিএলে অর্থাৎ ১৪ তম আসরে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দিপক চাহারের বড় ভূমিকা ছিল তা কারো অ জানা নায়। মোট ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি এবং সেই গুরুত্বপূর্ণ অবদানের কারণে চেন্নাই এবার তাকে মেগা নিলামে ১৪ কোটি রুপি দিয়ে কিনে নেয়; কিন্তু চোট সমস্যায় একেবারে জেরবার চাহার।

চেন্নাইয়ের ১৪ কোটি রুপি দিয়ে কেনা বোলার দিপক চাহারের হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে গিয়ে নতুন চোটের কবলে পড়লেন। যা নিঃসন্দেহে তার জন্য তো বটেই, চেন্নাই সুপার কিংসের জন্যও বড় ধাক্কা। সে কারণেই এখন দিপক চাহার ছিটকে পড়লেন এবারের আইপিএল আসর থেকে।

ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক চাহার। কলকাতায় খেলা তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন চাহারের উরুর পেশিতে টান পড়ে। এরপরের ওভার মাঝ পথে ফেলে রেখেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

যে কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়ৈন্টি সিরিজেও খেলতে পারেননি। তখন থেকেই চাহার বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছিলেন। তবে চেন্নাই আশা করেছিল, এপ্রিলের শেষে হয়তো তাকে পাওয়া যেতে পারে। কিন্তু তার মাঝেই নতুন ধাক্কা। পুরনো চোটই পুরোপুরি সারেনি। গোদের উপর বিষফোঁড়া, নতুন করে চোট পান চাহার। যার কারণে এ বছর আইপিএলে খেলতে পারবেন না আর তিনি।

এ দিকে প্রশ্ন উঠেছে, ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য চাহার কি এই বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপের আগে সুস্থ হবেন? তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তবে বোর্ড চাইছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাহার যেন পুরো ফিট হয়ে উঠতে পারেন। যে কারণে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। পুরো ফিট না হওয়া পর্যন্ত তাঁকে কোনও ভাবেই আইপিএল খেলার অনুমতি দেবে না বোর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...