| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দেশ বাসীর কাছে দোয়া চাইলেন মোস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১৬:২১:৫৮
দেশ বাসীর কাছে দোয়া চাইলেন মোস্তাফিজ

বিশেষ করে আইপিএলের প্রথম আসরে খেলার অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অন্য তম তারক চেতন সাকারিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের এক ভিডিওতে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “আমি এই দলের অনেকের সঙ্গে আগেও খেলেছি, তাদের সঙ্গে কিংবা বিপক্ষে। সাকারিয়া ও ওয়ার্নারের সঙ্গে একই দলে খেলেছিলাম। এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ভালো অভিজ্ঞতা হয়েছে।”

দিল্লির এই দল নিয়ে অনেক আশাবাদী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে তাদের দলটি অনেক ভারসাম্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মুস্তাফিজ। তিনি আরও বলেনঃ-“এখন পর্যন্ত আমরা দুটি জিতেছি ও দুটি হেরেছি। এটা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। আমাদের দলে ভালো ব্যাটসম্যান ও বোলার আছে।”

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। যার মধ্যে প্রথম ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন তিনি। এরপর দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং জয়ের ভিত গড়ে দিয়েছিল। নিজের পারফরম্যান্স নিয়ে মোস্তাফিজ বলেছেন, “উন্নতির কোনো শেষ নেই। আমি সবসময় মাঠে আমার সেরাটা দেই।”

গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। দল ১৪ রানে হারলেও ড্রেসিংরুমে মোস্তাফিজকে বিশেষ পুরস্কার দেন কোচ রিকি পন্টিং। কোচের চোখে ওই দিন ম্যাচসেরা ছিলেন বাংলাদেশি কাটার মাস্টার।

তাকে একটি বিশেষ পিন তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, “পিন পাওয়া যে কারো জন্য বিশাল অনুপ্রেরণার। জয় কিংবা হার, পারফরম্যান্সের জন্য পুরো দলের সামনে কোচের কাছ থেকে উৎসাহ পাওয়া আপনার জন্য খুবই দারুণ ব্যাপার।”

বাংলাদেশি ভক্তদের নিজের পারফরম্যান্স দিয়ে আরো উচ্ছ্বসিত করতে চান মোস্তাফিজ, “আমার জন্য দোয়া করবেন যেন দিল্লি ও আমি আপনাদের আরো বেশি বেশি দারুণ পারফরম্যান্স উপহার দিতে পারি। দিল্লি টিমের সঙ্গে থাকুন ও আমাদের অনুসরণ করুন। আমাদের উৎসাহ দিন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...