আগামী ৫ দিন বৃষ্টি হবে কি না, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
দেশের আবহাওয়ায় আগামী পাঁচ দিনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পূর্বাভাসের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে তাপমাত্রা কখনো অপরিবর্তিত, আবার কখনো সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারও বৃষ্টির সম্ভাবনা কম
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার বাড়তে পারে তাপমাত্রা
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার কেমন থাকবে আবহাওয়া?
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপমাত্রা কমতে পারে পাঁচ দিনের শুরুতে
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুর দিকে তাপমাত্রা কমতে পারে।
সব মিলিয়ে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।
সোহাগ/
