৪১ দেশে চালু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ৪১টি দেশে পর্যায়ক্রমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে প্রবাসীরা অনলাইনে আবেদন করতে পারছেন। পাশাপাশি নিজেদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি অনলাইনে জানার সুযোগও রয়েছে।
তিনি জানান, দূতাবাসগুলো পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ইস্যু করে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
১৭ দেশে ২৭ মিশনে এনআইডি কার্যক্রম শুরু
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশি মিশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
দূতাবাস বা মিশনে এনআইডির আবেদন গ্রহণ করা হলেও জাতীয় পরিচয়পত্র সরবরাহের দায়িত্ব নির্বাচন কমিশনের। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সৌদি আরব ও আমিরাতে পাসপোর্ট সেবা সহজ করার উদ্যোগ
প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব দেশে পাসপোর্ট সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচি বা ‘ক্র্যাশ প্রোগ্রামের’ আওতায় ঢাকায় থাকা কারিগরি দক্ষতাসম্পন্ন দল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি মিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এসব দল সেখানে গিয়ে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা সমাধানে সহায়তা করবে।
অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল চালু
কনস্যুলার সেবা আরও সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে সেবাগ্রহীতারা ঘরে বসেই অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সময়, খরচ ও ভোগান্তি কমছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই আরও সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযোগ নিষ্পত্তিতে আরও জোর
প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ, অভিযোগের দ্রুত সমাধান এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটার নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
