| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১১ ১৪:৩৬:৫৮
নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইনগত পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রজ্ঞাপন জারির পর নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে সাতটি পৃথক এসআরও জারি করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বেতন কাঠামো কার্যকরের ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও কারিগরি পার্থক্য বিবেচনায় এসব পৃথক আদেশ দেওয়া হবে।

যে সাত ক্ষেত্রে পৃথক এসআরও

সাতটি পৃথক এসআরওর আওতায় থাকবে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগ।

বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকবে সাধারণ বেতন কাঠামো। পুলিশের জন্য বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণে পৃথক বিধান থাকবে। বিজিবির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও থাকবে আলাদা ব্যবস্থা।

সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক কাঠামো নির্ধারণ করা হবে। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও থাকবে আলাদা বিধান। সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য সংশ্লিষ্ট যৌথ বাহিনী নির্দেশনা ও বেতন কাঠামো এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারকদের জন্য পৃথক কাঠামো থাকবে।

অর্থাৎ মূল বেতন কাঠামো একটি সাধারণ প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হলেও বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে বিস্তারিত প্রয়োগবিধি পৃথক এসআরওতে স্পষ্ট করা হবে।

আইবাস প্লাস প্লাসে হবে নতুন বেতন নির্ধারণ

নবম পে-স্কেল বাস্তবায়নে বড় পরিবর্তন আসতে পারে বেতন নির্ধারণের ডিজিটাল ব্যবস্থায়। সরকারি চাকরিজীবীদের তথ্য আইবাস প্লাস প্লাসে হালনাগাদ করে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের পদ, গ্রেড, বর্তমান মূল বেতন, চাকরিতে যোগদানের তথ্য, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি ও উচ্চতর গ্রেডসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে। তথ্য পূরণ ও যাচাইয়ের পর নতুন পে-স্কেল অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য ভাতা সফটওয়্যারের মাধ্যমে নির্ধারণ করা হবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রয়োগে কারিগরি ও প্রশাসনিক পার্থক্য থাকায় পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।

কী থাকছে নবম পে-স্কেলে

নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

নতুন পদ্ধতিতে সুবিধা কী

বর্তমানে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, বেতন, পেনশন, বাজেট ও হিসাব সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অনলাইন বেতন বিল, জিপিএফ, ঋণ ও আয়কর হিসাবের পাশাপাশি ইএফটির মাধ্যমে বেতন ও পেনশন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

নবম পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সফটওয়্যারটি হালনাগাদ করা হলে চাকরিজীবীরা নিজেদের তথ্যের ভিত্তিতে নতুন বেতন কাঠামোয় কত টাকা পাবেন, তা সহজেই জানতে পারবেন।

অর্থ বিভাগের লক্ষ্য হলো কাগজে-কলমে হিসাবের পরিবর্তে তথ্যভিত্তিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন পুনর্নির্ধারণ করা। এতে হিসাবরক্ষণ অফিসে বারবার যাওয়ার প্রয়োজন কমার পাশাপাশি ভুল হিসাব, দ্বৈত সুবিধা বা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...