| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১১ ০৮:৫০:০৪
আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বুধবার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় আজও একই দরে সোনা বিক্রি হচ্ছে।

সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১৩ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দরে ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে অন্যান্য ক্যাটাগরির সোনার দামও কমানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

তাই গহনা কেনার সময় ঘোষিত সোনার দামের সঙ্গে ভ্যাট ও মজুরিও পরিশোধ করতে হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...