এসএসসির ফল জানতে এসএমএসে নতুন নম্বর, যেভাবে পাবেন রেজাল্ট
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এবার এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতিতে নতুন একটি নম্বর যুক্ত করা হয়েছে। আগে ব্যবহৃত ১৬২২২ নম্বরের পাশাপাশি এবার ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এসএমএসে যেভাবে ফল জানবেন
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।
এরপর মেসেজটি ১৬২২২ অথবা নতুন যুক্ত হওয়া ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
SSC DHA 113456 2026
এই মেসেজটি ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনেও পাওয়া যাবে ফল
এসএমএসের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে।
ওয়েবসাইট দুটি হলো:• eduboardresult.gov.bd• educationboardresults.gov.bd
কবে হয়েছিল এসএসসি পরীক্ষা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
এবার পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল
