| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নিজের মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করত গিয়াস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ০৭ ১০:৪৩:৪৬
নিজের মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করত গিয়াস

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নির নগ্ন এবং আপত্তিকর ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

গোয়েন্দা ও পুলিশ সূত্র জানায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ওই সুযোগে তিনি আপত্তিকর ভিডিও তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে সরবরাহ করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের তথ্যও গোয়েন্দাদের নজরে এসেছে।

সূত্রের দাবি, নজরদারি এড়াতে সম্প্রতি তিনি মাধবদী ছেড়ে ঘোড়াশালের পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর পলাশ থানা-পুলিশ অভিযান চালায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার পাশাপাশি ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...