আজকের স্বর্ণের বাজারদর: ৭ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬: ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার প্রতি ভরির দাম হলো:
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
বাজুসের ঘোষিত এসব মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে গয়না তৈরির ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। ফলে নির্ধারিত স্বর্ণমূল্যের চেয়ে গয়না কিনতে ক্রেতাকে বেশি অর্থ খরচ করতে হতে পারে।
পুরোনো সোনা বদলে নতুন গয়না কিনলে কত টাকা বাদ যাবে?
বাজুসের নিয়ম অনুযায়ী, গয়না তৈরির মজুরি ডিজাইন ও কাজের ধরন অনুসারে নির্ধারিত হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অন্যদিকে, পুরোনো গয়না বদলে নতুন গয়না নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ মূল্য কর্তনের নিয়ম রয়েছে। আর পুরোনো সোনা সরাসরি বিক্রির ক্ষেত্রে একইভাবে ১৮ শতাংশ বাদ দেওয়ার বিধান রয়েছে।
তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
চার দিনে তিন দফায় সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৮০ টাকা
সর্বশেষ দাম কমানোর আগে মাত্র চার দিনের ব্যবধানে তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সব মিলিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছিল ১২ হাজার ৮০ টাকা।
এর মধ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সবচেয়ে বেশি ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
সেদিন অন্যান্য মানের সোনার দাম ছিল:
২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং সোমবার (২ নভেম্বর) ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
রাকিব/
