| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৬ ১৩:৫৬:৩২
এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গত ২৭ জুলাই ফল প্রকাশের তারিখ নিশ্চিত করেন। একই দিন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল নির্ধারিত দিনেই একযোগে প্রকাশ করা হবে।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। পরে নতুন তারিখ হিসেবে ১০ আগস্ট নির্ধারণ করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।

আগামী ১০ আগস্ট ফল প্রকাশের মাধ্যমে কয়েক মাসের অপেক্ষার অবসান হবে লাখো পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...