ফল প্রকাশের আগে এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী ৬ আগস্ট গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন এবং সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়েও আলোচনা হবে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম বিশেষ সভা আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানিয়েছেন, একই দিনে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে।
ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি, প্রশাসনিক প্রস্তুতি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এছাড়া বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা এবং শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই বৈঠকের সিদ্ধান্তের পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার প্রস্তুতিও আরও এগিয়ে যাবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
