| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রথম স্ত্রীকে নিয়ে স্বামী বিদেশ যাওয়ায় ক্ষোভে দ্বিতীয় স্ত্রী গুঁড়িয়ে দিলেন বাড়ি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ০৯:৪৪:২৫
প্রথম স্ত্রীকে নিয়ে স্বামী বিদেশ যাওয়ায় ক্ষোভে দ্বিতীয় স্ত্রী গুঁড়িয়ে দিলেন বাড়ি

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির বাড়ি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে চলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা এ ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত রোমজান আলীর ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় থাকাকালে ছনিয়া খাতুন অন্য এক ইতালিপ্রবাসী ব্যক্তির সঙ্গে চলে যান। পরে থানা-পুলিশের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হলে তিনি ওই ব্যক্তির সঙ্গেই বসবাস শুরু করেন।

এরপর দেশে ফিরে রফিউদ্দিন দ্বিতীয়বার একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার সকালে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা এক্সক্যাভেটর দিয়ে রফিউদ্দিনের বাড়িঘর গুঁড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, রিমা খাতুন শান্ত ও ভদ্র স্বভাবের একজন নারী। তার সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তবে ক্ষোভের বশে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল বলে মনে করেন তারা।

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, রিমা খাতুনের সঙ্গে অন্যায় হয়েছে। তবে বাড়িঘর ভাঙচুর না করে আইনি প্রক্রিয়ায় সমাধান খোঁজাই ছিল যথাযথ পদক্ষেপ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...