| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩১ ১৯:১২:৩১
গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি দূর হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে একটি সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে দৈনিক সমকাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মন্ত্রী জানান, মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বিদেশি প্রকৌশলীরা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আর ১০ আগস্টের মধ্যে বর্তমান সমস্যার বড় অংশ কাটিয়ে ওঠার আশা করছে সরকার। তবে গ্যাস সংকট পুরোপুরি শেষ হয়ে যাবে, এমন প্রতিশ্রুতি এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং সেগুলোর সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের গ্যাস সংকট ও অন্যান্য সমস্যা নিয়ে শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।

গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের বিষয়ে মন্ত্রী বলেন, বিল পরিশোধে নমনীয়তা দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বকেয়া অর্থ ব্লক অ্যাকাউন্টে রেখে পরে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দেওয়া হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষ্য, গত দেড় দশকে জ্বালানি খাতে জমে থাকা সংকট অল্প সময়ের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যথেষ্ট গুরুত্ব না দিয়ে এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...